1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন , বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা

  • বর্তমান সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন , বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা
ফরিদপুর জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন , বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা

ফরিদপুর জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন , বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের এক ব্যতিক্রমধর্মী আয়োজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা অনুষ্ঠান আজ থেকে শহরের পুলিশ লাইনের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দুই দিন ব্যাপী চলবে ব্যতিক্রমধর্মী এ আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদপুর জেলা পুলিশ।

রবিবার সন্ধায় অনুষ্ঠানে প্রথম দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল। পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর সভাপতিত্বে এবং সাব ইন্সপেক্টর আর ওয়ান আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিবেশন করা হয়। এতে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল কে সম্মাননা প্রদান করা হয়, উত্তরীয় প্রদান করা হয় ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন আরেক জন বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার লেখা” মুক্তির পথে যাত্রা “বইটি পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page