আজিজুর রহমান দুলালঃ এবার শীতের শুরুতেই অসহায় ও দুস্থদের মাঝে ২০০০ হাজার কম্বল বিতরণ করলেন ইম্পেরিয়াল কনসালটেন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক,আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম রেজা।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৫ শত,পৌর সভায় ৫ শত,এবং উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন।
সৈয়দ শামীম রেজা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায় সেদিকে আমদের খেয়াল রাখতে হবে। আলফাডাঙ্গা,বোয়ালমারী, মধুখালির গরীব অসহায় মানুষের পাসে আমি সব সময় আছি এবং থাকবো।
এতে অংশ নেন সৈয়স শামীম রেজার সহধর্মিণী নায়িমা খান,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, বোয়ালমারী উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ রাছেল রেজা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের বাব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, পৌর সভার কমিশনার প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply