1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ , স্বাগতিক ফরিদপুর জেলার শুভ সূচনা

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ , স্বাগতিক ফরিদপুর জেলার শুভ সূচনা

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পদ্মা অঞ্চলের খেলায় শুভ সূচনা করেছে স্বাগতিক ফরিদপুর জেলা দল। আজ শুক্রবার শেখ জামাল স্টেডিয়াম এ তারা প্রতিপক্ষ মাদারীপুর জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হলেও প্রথমার্ধে তাতে কোনো গোল আসেনি । ফলে প্রথমার্ধের খেলা টি গোল শূন্য ব্যবধানে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, এরই ফলশ্রুতিতে ফরিদপুর জেলা দলের পক্ষে ২২ মিনিটে আরমান একমাত্র গোল করলে ঐ গোলের ব্যবধানে ম্যাচে জয়লাভ করে ফরিদপুর জেলা দল।এর আগে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম সেবা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।

এ প্রতিযোগিতার পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাজ্জাদ হোসেন, সহকারি রেফারি শাকিল মিয়া ও জাহিদ হাসান । চতুর্থ রেফারি সজীব মোল্লা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page