1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে সামগ্রিক কর্ম মূল্যায়নে সেপ্টেম্বরে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।

রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে, রংপুর রেঞ্জের ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে ইউনিট সমূহের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই মূল্যায়নে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) গত সেপ্টেম্বর/২১ মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হোন। উল্লেখ্য যে তিনি অত্র জেলায় দায়িত্বভার গ্রহণ করার পর কর্মকালীন সময়ে ১১ বার অত্র রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে বিবেচিত হয়েছেন।

এছাড়াও সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার এ, কে, এম ওহিদুন্নবী এবং শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ফেরদৌস ওয়াহিদ নির্বাচিত হন। অক্টোবর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার এ, কে, এম ওহিদুন্নবী এবং শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন কুমার মহন্ত নির্বাচিত হোন।

দিনাজপুর পুলিশ সুপার জেলায় যোগদানের পর প্রতি মাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার কে শুভেচ্ছা জানান মাননীয় রেঞ্জ ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য,বিপিএম ।

উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিসারের সম্মেলন কক্ষে, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার)পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page