মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাইফুল আলম কামাল।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব শাহ মোঃ শাহ শাহজাহান মোল্লা। সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সাইফুল আলম কামাল কে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য গত ২৫ নভেম্বর কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে আনন্দ মন্ডল, শফিকুল ইসলাম, আঃ মোতালেব শেখ, মানিক শেখ, মুক্তা আক্তার শিক্ষক প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবির, মোঃ লুৎফর রহমান এবং আকলিমা খাতুন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন । সভাপতি নির্বাচিত হওয়ার পর সাইফুল আলম কামাল বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
You cannot copy content of this page
Leave a Reply