এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলায় মাথাপিছু মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। এদের মধ্যে ০৯ জন নারী এবং ৫৩ জন পুরুষ। শুক্রবার ২৬ নভেম্বর দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে রাত ১১ টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৬২ জনের নামের তালিকা প্রকাশ করে ফলাফল ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে থেকে বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের দালাল মাধ্যম কিংবা যে কোনভাবে তদবির করলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। ফলে এর সুফল পাওয়া গেছে।
তিনি আরও জানান, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে এখানকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এজন্য আমরাও তারাও খুব খুশি ।
দিনাজপুর পুলিশ সুপার নিয়োগপ্রাপ্ত ৬২ জন (নারী/পুরুষ) কে ফুলেল শুভেচ্ছা জানান ও সদ্য নিয়োগ প্রাপ্তদের মেডিকেল খরচ বাবদ মাথাপিছু ১২০ টাকা করে উপহার তাদের হাতে তুলে দেন। সুতরাং তারা নিয়োগ পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে “।
এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রবর্তনের জন্য দিনাজপুর পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রতি এবং সেই সাথে তিনি আরও ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য স্যারের প্রতি। পরিশেষে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে অধিকতর স্বচ্ছতা, শুদ্ধতা ও পরিশিলতা বিরাজ করবে বলে দিনাজপুর পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।
You cannot copy content of this page
Leave a Reply