1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে ৩টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে ৩টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ টাকা জরিমানা আদায়
ফরিদপুরে ৩টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ টাকা জরিমানা আদায়

ফরিদপুরে ৩টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ফরিদপুরে ০৩ (তিন) টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা আদায়। আজ ২৫ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ফরিদপুরে ০৩ (তিন) টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

সকালে ফরিদপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় নামক স্থানে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নি¤œলিখিত যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়

যমুনা পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১১-৯৯৩৭), জরিমানার পরিমান ৩,০০০/- (তিন হাজার) টাকা। সোনার বাংলা পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৫-৮৩৩৭), জরিমানার পরিমান ২,০০০/- (দুই হাজার) টাকা। ফেম পরিবহন (বাস নং: রাজ মেট্রো-ব, ১১-০০০৮), জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা।

উল্লিখিত মোবাইল কোর্টে মোট ০৩ (তিন) টি বাস হতে সর্বমোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ০৬ (ছয়) টি যানবাহন এর শব্দের মানমাত্রা গ্রহণযোগ্য থাকায় জরিমানা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনাকালে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page