1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পাংশা উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
পাংশা উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাংশা উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সমাচার : আজ ২৪ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সভাকক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ।

উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিকগণকে অনুরোধ করেন। এছাড়া আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধকরণসহ আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হয়নি এমন ইটভাটাকে আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য থাকলে জিগজ্যাগে রূপান্তর করার জন্য বলা হয়। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ, মেসার্স এম এন্ড বি ব্রিকসের স্বত্বাধিকারী জনাব মোঃ ওয়াজেদ আলী, মেসার্স আইয়ুর আলী ব্রিকসের স্বত্বাধিকারী জনাব মোঃ রুহুল আমিন, মেসার্স আয়েশা তারেক এন্ড বদরউদ্দিন ব্রিকস এর স্বত্বাধিকারী জনাব মোঃ বাচ্চু মন্ডলসহ অন্যান্যরা।

তাঁরা ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহায়তা কামনা করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে নি¤œবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১) “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক সকল ইটভাটা পরিচালনা করতে হবে।
২) আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখতে হবে।
৩) ইটভাটায় কোনভাবেই কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ¦ালানী হিসেবে ব্যবহার করা যাবে না।
৪) যে সকল ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, সেসকল ইটভাটার অনুকূলে প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উর্ত্তীণের ০১ (এক) মাস পূর্বে নবায়নের আবেদন দাখিল করতে হবে।
৫) সকল ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন গ্রহণপূর্বক পরিচালনা করতে হবে।
৬) ১২০ ফুট উচ্চতার চিমনীর যে সকল ইটভাটা রয়েছে তাঁদের ইটভাটার অবস্থান যদি “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক গ্রহণযোগ্য অবস্থানে থাকে তবে তাঁরা জিগজ্যাগ পদ্ধতিতে ইটভাটাকে রূপান্তরপূর্বক পরিচালনা করবেন। অন্যথায় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে।
৭) ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয়সমূহ আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।

ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক এ ধরণের মতবিনিময় সভা আয়োজন অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page