1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ

  • বর্তমান সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আসন্ন ইউ,পি নির্বাচনে প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও ক্লাব ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার চান্দ্রা ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক মোল্লার নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক মোল্লা জানান, পাশাপাশি ক্লাব থাকায় তার নির্বাচনী প্রচার বাধাগ্রস্থ করার জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রুপাই মাতুব্বর ও তার সমর্থকরা ৩০/৪০জন সংঘবদ্ব হয়ে তার নির্বাচনী ক্লাবের চেয়ার,টেবিল ভেঙ্গে ফেলে এবং পোষ্টার,ব্যানার ছিড়ে ফেলে।

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্বাচনী ক্লাব ভাংচুরের অভিযোগ

এ সময় তার লোকজন নির্বাচনী প্রচার বন্ধ করা সহ নানা ধরনের হুমকি দেয়। হামলার শিকার শাহিন মোল্লা জানান,রাতে চেয়ারম্যান প্রার্থী রুপাই মাতুব্বরের নেতৃত্বে ৩০/৪০ জন সংঘবদ্ব হয়ে তাকে সহ ২ সমর্থককে বেধড়ক পিটিয়ে আহত করে । এ ঘটনায় আঃ খালেক মোল্লা ভাঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। রাতেই ওই প্রার্থী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এদিকে হামলার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে। বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page