1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থায় স্মরণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে
ফরিদপুর সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থায় স্মরণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থায় স্মরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থায় স্মরণ সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য অরুণ বসু ও সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থার বর্তমান কার্যকরী সংসদের কোষাধক্ষ্য চৌধুরি মোহাম্মদ হাফিজুর রহমান মিন্টুর এক স্মরণ সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সংস্থার নিজস্ব মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু সুফিয়ান চৌধুরী কুশল, মিন্টু চৌধুরীর স্ত্রী মাহফুজা রহমান নাট্যব্যক্তিত্ব কাজী আমিরুল ইসলাম রুমি, হোসেন মোতালেব, সাংবাদিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, রফিকুজ্জামান লায়েক , সিরাজী কবির খোকন , এডভোকেট অনিমেষ রায়, উত্তম দত্ত, আসমা আক্তার মুক্তা, মেহেদি হাসান শোয়েব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত আলী জাহিদ।

সভায় বক্তারা এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন এদের মৃত্যুতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। অনুষ্ঠানের শুরুতে এই দুই ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page