1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

মোবাইল কোর্ট পরিচালনা করে ২,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

  • বর্তমান সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
মোবাইল কোর্ট পরিচালনা করে ২,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ
মোবাইল কোর্ট পরিচালনা করে ২,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

মোবাইল কোর্ট পরিচালনা করে ২,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার সদর উপজেলায় হেলিপোর্ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় এবং ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

আজ ২২ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া আকতার এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হেলিপোর্ট বাজার নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে হেলিপোর্ট বাজারের ০২ (দুই) টি দোকানে অভিযান চালিয়ে মোট ৫৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে নি¤œলিখিত দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয় । জামাল স্টোর, প্রো: জনাব মোঃ জামাল মোল্লা, ঠিকানা: হেলিপোর্ট বাজার, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৫২ কেজি ও জরিমানার পরিমান ২,০০০/- (দুই হাজার) টাকা। হাফিজ স্টোর, প্রো: জনাব মোঃ হাফিজ দেওয়ান, ঠিকানা: হেলিপোর্ট বাজার, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৩ কেজি ও জরিমানার পরিমান ৫০০/- (পাঁচশত) টাকা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page