1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ সোমবার শুরু হচ্ছে

  • বর্তমান সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ সোমবার শুরু হচ্ছে
বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ সোমবার শুরু হচ্ছে

বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ সোমবার শুরু হচ্ছে

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ সোমবার থেকে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় মোট আটটি দল সিঙ্গেল লীগে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মোকাবেলা করবে আবাহনী ক্রীড়াচক্র বনাম ফরিদপুর মুসলিম মিশন একাদশ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফরিদপুর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।

বিশেষ অতিথি থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক ডক্টর যশোদা জীবন ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবনাথ সিআইপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী মোঃ মোসলেম উদ্দিন ‌।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডি এফ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ খায়ের মিয়া। প্রতিদিন বিকাল তিনটা থেকে খেলা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page