1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বয়স আর টাকা জীবনের মানে টা এতটুকুই

  • বর্তমান সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে
বয়স আর টাকা জীবনের মানে টা এতটুকুই
বয়স আর টাকা জীবনের মানে টা এতটুকুই

বয়স আর টাকা জীবনের মানে টা এতটুকুই

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বয়স যখন ৪০ পার হয়- তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান। বয়স যখন ৫০ পার হয়- তখন কালো ফর্সা সবই সমান, কার চেহারা দেখতে কতটুকু সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবেনা । বয়স যখন ৬০ পার হয়- তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না।

বয়স যখন ৭০- তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে । বয়স যখন ৮০- তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না।

বয়স যখন ৯০- আপনার ঘুমানো আর জেগে থাকা একই, আপনি জেগে ওঠার পর কি করবেন, আপনি নিজেও জানেননা । বয়স যখন ১০০- তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না।

জীবনের মানে টা এতটুকুই… এর বেশি কিছুই না। এতো চাপ নিয়ে, লোভ করে, মানুষের ক্ষতি করে লাভ কি। নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন। সময়টা ভালো কাজে লাগান, পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page