1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর বিরামপুরে আদালতের নির্দেশে ৬৮ বছর পর জমি দখল পেল বাদী

  • বর্তমান সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুরে আদালতের নির্দেশে ৬৮ বছর পর জমি দখল পেল বাদী
দিনাজপুর বিরামপুরে আদালতের নির্দেশে ৬৮ বছর পর জমি দখল পেল বাদী

দিনাজপুর বিরামপুরে আদালতের নির্দেশে ৬৮ বছর পর জমি দখল পেল বাদী

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরামপুর উপজলার কোচঁগ্রামের চৌধুরী পরিবারের মাঝে ১৯৫৩ সালে শুরু হওয়া একটি বাটোয়ারা মামলা চলতি সনে নিষ্পত্তির পর আদালতের আদেশে প্রশাসনের উপস্থিতিতে ঢোল পিটিয়ে লাল পতাকা উড়িয়ে বাদিপক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজলার কোচঁগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে দিনাজপুর জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর চলতি সালে দিনাজপুর জেলা যুগ্ম জজ আদালতে বাদি নাহিম চৌধুরী গং পক্ষ ডিক্রি পান। করোনা কালিন বিলম্বের পর আদালত বাদি পক্ষকে উল্লেখিত জমি আদালতের নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশে দেন।

সেই মোতাবেক জেলা জজ আদালতের নাজির শাহ আলম, এ্যাডভোকেট (কমিশনার) আনারুল ইসলাম সরকার, থানার ওসি সুমন কুমার মহন্তের নের্তৃত্বে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে, জমিতে লাল পতাকা উঠিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে ডিক্রিদারের পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আইনী সহায়তা প্রদানের জন্য এসেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page