1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আই জি পি কাপ জাতীয় যুব কাবাডি , ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বোয়ালমারী উপজেলা। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ফরিদপুর সদর উপজেলা

  • বর্তমান সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে
ফরিদপুরে আই জি পি কাপ জাতীয় যুব কাবাডি
ফরিদপুরে আই জি পি কাপ জাতীয় যুব কাবাডি

ফরিদপুরে আই জি পি কাপ জাতীয় যুব কাবাডি , ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বোয়ালমারী উপজেলা। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ফরিদপুর সদর উপজেলা

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা প্রতিযোগিতায় ফাইনাল খেলা শনিবার ২১ নভেম্বর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এতে ছেলেদের বিভাগে বোয়ালমারী উপজেলা ফাইনালে ফরিদপুর কে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা ২৭-১৫ পয়েন্টে চরভদ্রাসন উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা পুলিশ কে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন এই ধরনের প্রতিযোগিতা থেকে অনেক ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে। এবং এখান থেকেই বাংলাদেশ জাতীয় দলে ফরিদপুর খেলোয়াড়রা নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন। তিনি বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানান। তিনি বলেন এই খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এবং করণা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং স্কুল কলেজ খুলে গেলে সেখানে সব ধরনের খেলাধুলার উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, টুর্নামেন্টের স্পনসর করিম গ্রুপের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আমিনুর রহমান ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডি এফ এর সভাপতি , শেখ রাসেল ক্রীড়া সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলিআজগার মানিক সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় বালিকা বিভাগে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফরিদপুর সদর উপজেলার রুমিন। অন্যদিকে বালক বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বোয়ালমারী উপজেলার রাব্বী মাহমুদ অনিক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০০০০ টাকা এবং ট্রফি। এবং রানার্স আপ দল ৬০০০ টাকা এবং ট্রফি লাভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page