1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কানাইপুর কিশোর ফুটবল টুনামেন্ট, ইব্রাহিমদি একাদশ চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩৩ বার পড়া হয়েছে

কানাইপুর কিশোর ফুটবল টুনামেন্ট, ইব্রাহিমদি একাদশ চ্যাম্পিয়ন

মানিক দাস : কানাইপুর স্কুল মাঠে অনুষ্ঠিত কানাইপুর কিশোর ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইব্রাহিমদি একাদশ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে হোগলাকান্দি একাদশ। রবিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে উত্তেজনাপূর্ণ ফাইনালে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ইব্রাহিমদি। অকোটেক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত টুনামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বিজয়ী দলের খেলোয়ার শ্রীকান্ত জয়সূচক গোলটি করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী মিনূ, সাজিদ শোভন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম কামাল , জেলা পরিষদ সদস্য সেক আক্তার, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ শাহাজান মোল্লা, আতাউর রহমান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইপুর বর্ণমালা স্কুল এর পরিচালক ও ফরিদপুর প্রেসক্লাবের সদস্য মোঃ জাহিদুর রহমান জাহিদ। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের বাইজিদ। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ মাজেদ মোল্লা, ফরিদ মেম্বার ও মতিউর রহমান। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page