1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন আজ শনিবার ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার চতুর্থ তলায় মিলনায়তনে এ নির্বাচনে মোট ১৩৩ জন সদস্যের মধ্যে ১২২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নয়টি পদের জন্য ২৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হন।

নির্বাচন এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান। সহকারী কমিশনার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, ও ফরিদপুর পৌরসভার গভর্নেন্স ও মোবিলাইজেশন এক্সপার্ট শাহাদাত হোসেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। তিনি এই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পৌরসভার সকল কাজে তার সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তা ও রাখেন ফরিদপুর পৌরসভার টাউন ম্যানেজার অসীম কুমার সাহা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা,নাজনীন আক্তার, আফরোজা সুলতানা টুটু, মাসুমা বেগম। নির্বাচনে বিজয়ীরা হচ্ছেন সভাপতি রিনা বেগম, সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক-মৌসুমী আক্তার, সহ-সম্পাদক রুপা বেগম, দপ্তর সম্পাদক রিনা বেগম, কোষাধক্ষ্য রনি বেগম। সদস্যবৃন্দ হচ্ছেন রাশেদা বেগম, সুপ্তি আক্তার ও ময়না বেগম। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page