1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে : রাজস্ব হারাচ্ছে সরকার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে : রাজস্ব হারাচ্ছে সরকার
দিনাজপুর বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে : রাজস্ব হারাচ্ছে সরকার

দিনাজপুর বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে : রাজস্ব হারাচ্ছে সরকার

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে এতে রাজস্ব হারাচ্ছে সরকার। বিরল উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত মূল্যবান কাঠ দীর্ঘদিন থেকে ফেলে রাখায় নষ্ট হতে বসেছে। উপজেলা প্রশাসনের উদাসিনতার কারনে রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা গেছে, বিরল উপজেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা বিভিন্ন সড়কের রোপনকৃত ইউক্লিপটাস, মেহগুনি গাছ’সহ বিভিন্ন কাঠের গাছ অবৈধভাবে কর্তন করার সময় উপজেলা প্রশাসন ওই গাছগুলি বিভিন্ন সময়ে জব্দ করে নিয়ে আসে। কিন্তু গাছ কর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেই কোন আইনগত ব্যবস্থা।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ এর মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫-৭ বছর ধরে পরে আছে পদক্ষেপ নেওয়া হবে।

একটি সুত্রে জানায় যানা যায়, প্রায় ৫ থেকে ৭ বছর থেকে উপজেলা প্রশাসন কর্তৃক এ গাছগুলি জব্দ করে নিয়ে আসে। উপজেলা সহকারী (ভুমি) অফিস চত্বরে এ গাছগুলি ফেলে রাখা হয়। দীর্ঘদিন থেকে এ অবস্থায় পরে থাকার ফলে মুল্যবান কাঠের গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। গাছ গুলি নিলামে বিক্রি করা হলে সরকারের কোষাগারে কয়েক লাখ টাকা রাজস্ব জমা হবে।

এলাকার সচেতন মহল মনে করছেন উপজেলা প্রশাসনের উদাসিনতার ফলে সরকার বিপুল পরিমানের রাজস্ব হারাচ্ছে। জব্দকৃত গাছগুলি নষ্ট না করে জরুরী ভিত্তিতে নিলামের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার আশুহস্তক্ষেপও কামনা করেছেন সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page