1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় গ্রামীন ফোনের টাওয়ারের মালামাল চুরির, আটক ২

  • বর্তমান সময়: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় গ্রামীন ফোনের টাওয়ারের মালামাল চুরির, আটক ২

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্রামীন ফোনের টাওয়ারের মালামাল চুরি করা অবস্থায় আলফাডাঙ্গা থানা পুলিশ হাতেনাতে ২জনকে আটক করে থানায় সোপার্দ করা হয়েছে। আলমগীর হোসেন (৩৭)এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেড পরিদর্শক বলেন,গত ১৬ই জানুয়ারী শনিবার রাতে আলফাডাঙ্গা উপজেলার দলিল রেজিস্ট্রার অফিসের সামনে অবস্থিত গ্রামীন ফোনের টাওয়ার।

টাওয়ারে ডোর এলার্ম সিস্টেম থাকায় রাত আনুমানিক ১১.৪৫ টায় টাওয়ার কক্ষের তালা কাটিয়া ব্যাটারী চুরি করার সময় সার্ভারের কর্মরত ঢালী কনস্ট্রাকশন লিঃএর ইঞ্জিনিয়ার মোঃ খায়রুল ইসলাম (৩০)এর মোবাইলে ডোর্র এলার্ম এর মেসেজ যায়।টাওয়ারের নিকট পরিচিত নওশের নামে এক ব্যাক্তিকে ফোন করলে সঙ্গে সঙ্গে টাওয়ারের নিকট গেলে শব্দ শুনে আলফাডাঙ্গা থানা পুলিশকে ফোনে জানালে এস আই প্রসান্ত কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মোঃ নাহিদ মোল্লা (৩০)পিতাঃমো. কুদ্দুস মোল্লা, সাংঃ মাচ্চর কোমরপুর,ফরিদপুর, ও মোঃ ইব্রাহিম শেখ(২২) পিতাঃ রশিদ শেখ,সাং- বানেশ্বরদী,থানা- নগর কান্দা ফরিদপুর নামে দুইজনকে হাতে নাথে ধরে ফালেন।

আসামীদের নিকট থেকে জানা যায় ওদের সঙ্গে আরো ৩ জন ছিলেন তারা হলোঃলিটন পাঠান (৩২),আশিক (৩৫),এবং আসাদ (৩৩)সহ আরো অজ্ঞাত ৫/৬ জনের যোগসাজশে চুরির ঘটনা ঘটে। ৩টি ব্যাটারী,একটি পিকআপ ভ্যান যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ঠ ১১-৬১৬৮ এবং গ্রিলকাটার যন্ত্রপাতিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এস আই প্রসান্ত কুমার সাহা বলেন,যাহার আনুমানিক মূল্য ৮,৯৫,০০০/( আট লক্ষ পঁচানব্বই হাজার)টাকার মতো।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, একটি পিকআপ গাড়ী এবং কিছু মালামাল সহ ২জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page