1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

রাজবাড়ী ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেএক লক্ষ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে
রাজবাড়ী ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেএক লক্ষ টাকা জরিমানা আদায়
রাজবাড়ী ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেএক লক্ষ টাকা জরিমানা আদায়

রাজবাড়ী ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেএক লক্ষ টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন বড় চরবেনীনগর নামক এলাকায় ০১ (এক) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায়। আজ ১০ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল হুদা এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে বড় চরবেনীনগর, সদর, রাজবাড়ী ঠিকানায় জনাব মোকাররম হোসেন চৌধুরী এর মালিকানাধীন “মেসার্স নাঈম এন্টারপ্রাইজ” নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এবং সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস।

মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page