1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য পণ্যের দাম কমানো ,নূন্যতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, সাম্প্রদায়িকতা নির্মূল,ঘুষ, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের অবসানের দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল,সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন,জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আজাদ আবুল কালাম সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন এই অগণতান্ত্রিক ও রাতের অন্ধকারের সরকার জনগণের কথা বিবেচনা না করে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণের জীবণ ও জীবিকাকে দুর্বীসহ করে তুলেছে।

এই সরকারের পতনের সময় হয়ে গেছে, তাদের ২০১৪ সালের প্রহসনের নির্বাচন ও ২০১৮ সালের রাতের অন্ধকারের নির্বাচনে সাধারণ জনগণের ম্যান্ডেট ছিলনা।তাই তারা সাধারণ জনগণের কথা বিবেচনা করে রাজনীতি করে না। তারা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে তারা জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে শ্লোগান দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page