1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

পদ্মার ২৬ কেজি ওজনের পাঙাশ ২১ হাজার টাকায় বিক্রি

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে
পদ্মার ২৬ কেজি ওজনের পাঙাশ ২১ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৬ কেজি ওজনের পাঙাশ ২১ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২৬ কেজি ওজনের পাঙাশ ২১ হাজার টাকায় বিক্রি

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের জালে ২৬ কেজি ওজনের পাঙাশ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুরসংলগ্ন পদ্মা নদী থেকে শেরজান মোল্লার জালে মাছটি ধরা পড়ে। পরে উপজেলা সদর বাজারে মাছটি ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ঢাকার দোহারের কুশুমহাটি ইউনিয়নের জেলে শেরজান মোল্লা জানান, তাঁরা আট জেলে একসঙ্গে বড় ফাঁসের জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরে থাকেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার দিবাগত রাতে তাঁরা সারা রাত ধরে নদীতে মাছ ধরেন। তবে রাতে খুব বেশি মাছ ধরা পড়েনি। পরে আজ ভোরের দিকে তাঁদের জালে বিশাল আকৃতির একটি পাঙাশ ধরা পড়ে।

ভোরের আলো ফোটার পর শেরজান মোল্লা মাছটি চরভদ্রাসন সদর বাজারের আড়তে নিয়ে এলে সেটি মাছ ব্যবসায়ী শামসু ব্যাপারী ২১ হাজার টাকায় কেনেন। শামসু ব্যাপারী বলেন, ‘এত বড় মাছ সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি সবাই খেতে চাইবে। এ জন্য মাছটি দ্রুত কিনে ফেললাম। পরে এটি কেটে ১২ ভাগ করে প্রতি ভাগ ২ হাজার টাকা হিসাবে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।’

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, কিছুদিন ধরে নদীতে মাছ শিকার বন্ধ ছিল। ফলে এ এলাকায় মাছগুলো অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছিল। ফলে এখন বড় বড় মাছ ধরা পড়ছে। নদীর মাছ বরাবরই সুস্বাদু। আর পদ্মা নদীর বড় পাঙাশের তো কোনো তুলনাই চলে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page