এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : করোনাভাইরাসের প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। এরি প্রেক্ষিতে দিনাজপুর বিরল উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষ এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে আজ রবিবার ৭ নভেম্বর থেকে যা চলবে আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। নিম্নরূপ সূচিতে দিনাজপুর বিরল উপজেলার ১২টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে মিলবে এই টিকা।
আজ রবিবার (৭ নভেম্বর) ১নং আজিমপুর ইউপি’র হাসিলা কমিউনিটি ক্লিনিক, রাজুরিয়া কমিউনিটি ক্লিনিক, উত্তর শ্যামপুর কমিউনিটি ক্লিনিক, ২নং ফরক্কাবাদ ইউপি’র তেঘরা কমিউনিটি ক্লিনিক, ৩নং ধামইর ইউপি’র ধামইর কমিউনিটি ক্লিনিক, কাশিডাঙ্গা কমিউনিটি ক্লিনিক এবং মাটিয়ান কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে।
আগামী সোমবার ৮ নভেম্বর উপজেলার ৪নং শহরগ্রাম ইউপি’র গমিরগ্রাম কমিউনিটি ক্লিনিক, ফুলবাড়ী কমিউনিটি ক্লিনিক, গগনপুর কমিউনিটি ক্লিনিক, ৫নং বিরল ইউপি’র দুলহরী কমিউনিটি ক্লিনিক, ভরতপুর কমিউনিটি ক্লিনিক, শংকরপুর কমিউনিটি ক্লিনিক এবং রবিপুর কমিউনিটি ক্লিনিকে মিলবে টিকা।
আগামী মঙ্গলবার ৯ নভেম্বর উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র বড় তিলাইন কমিউনিটি ক্লিনিক, ভান্ডারা কমিউনিটি ক্লিনিক, বালান্দোর কমিউনিটি ক্লিনিক, ৭নং বিজোড়া ইউপি’র বিস্তইড় কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ বহলা কমিউনিটি ক্লিনিক, ভবানীপুর কমিউনিটি ক্লিনিক এবং ১১নং পলাশবাড়ী ইউপি’র দক্ষিণ বিষ্ণুপুর কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিন কর্মসূচি পালিত হবে।
আগামী বুধবার ১০ নভেম্বর ৮নং ধর্মপুর ইউপি’র রানীপুর কমিউনিটি ক্লিনিক, বিল্ল্যা কমিউনিটি ক্লিনিক, ধর্মজইন কমিউনিটি ক্লিনিক, ৯নং মঙ্গলপুর ইউপি’র শীষগ্রাম কমিউনিটি ক্লিনিক, তরঞ্জা কমিউনিটি ক্লিনিক এবং জিনইর কমিউনিটি ক্লিনিকে মিলবে টিকা।
আগামী বৃহস্পতিবার ১১ নভেম্বর ১০নং রানীপুকুর ইউপি’র কাজিপাড়া কমিউনিটি ক্লিনিক, হালজান কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ মাধবপুর কমিউনিটি ক্লিনিক, জগতপুর কমিউনিটি ক্লিনিক, ১২নং ইউপি’র খোজাপুর কমিউনিটি ক্লিনিক, মেধাকান্দর কমিউনিটি ক্লিনিক এবং মালঝার কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নিম্নোক্ত সূচি অনুযায়ী প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের প্রথম ডোজের টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে নিবন্ধনকৃত ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি দিনাজপুর বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকাদান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply