এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর) সকালে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ চিরিরবন্দর, দিনাজপুর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরতিজা হাসান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, চিরিরবন্দর থানার পুলিশ কর্মকর্তা এস আই তাজুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার সহ সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হাসনাত শাহ (ডন)
You cannot copy content of this page
Leave a Reply