1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর বীরগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • বর্তমান সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর বীরগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
দিনাজপুর বীরগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনাজপুর বীরগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বীরগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করার সময় মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৩ । র‌্যাব- ১৩ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জের উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া ২৮ মাইল নামক মহাসড়ক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় ৬৫ কেজি ২শত গ্রাম মাদক দ্রব্য গাঁজাসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত এম্বুলেন্সটিও জব্দ করা হয়। শুক্রবার রাতে দিনাজপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষযটি নিশ্চিত করা হয়।

র‌্যাব-১৩ জানায়, অভিনব কায়দায় রোগী সেজে এম্বুলেন্সে করে বিপুল পরিমান গাঁজা পাচার করছে মাদক কারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় অবস্থান নেয় র‌্যাব-১৩। এ সময় একটি এম্বুলেন্সে অভিযান চালানো হয়। অভিযানে ৬৫ কেজি ২শত গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

আটক কৃত আসামিরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাহনীয়া গ্রামের লাল মিয়া শরীফের ছেলে মোঃ খোকন শরীফ (৩৭), বরিশাল জেলার আগইল ঝাড়া উপজেলার জয়রাম পট্টি গ্রামের ইউনূস মিয়ার ছেলে মোঃ জাহিদ (২৫) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর বাজার পাড়া গ্রামের ছেরালী বিশ্বাসের মেয়ে মোছাঃ সাজেদা (৩৬) আটক করা হয়।

সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে র‌্যাব-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page