1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

চরভদ্রাসনে ধরা পড়ল ৩৪ কেজি বাঘাইড়

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ধরা পড়ল ৩৪ কেজি বাঘাইড়
চরভদ্রাসনে ধরা পড়ল ৩৪ কেজি বাঘাইড়

চরভদ্রাসনে ধরা পড়ল ৩৪ কেজি বাঘাইড়

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) শান্ত হালদার নামে এক জেলের জালে এ বিরাট মাছটি ধরা পড়ে। মাছটির খবর পেয়ে চরভদ্রাসন সদর বাজারের মাছ ব্যবসায়ী রিপন (৪১) গোপালপুর ঘাট এলাকা থেকে ৩৬ হাজার পাঁচশত টাকা দিয়ে মাছটি ক্রয় করে বাজারে নিয়ে আসে। সকালে আইড় মাছটি দেখতে উৎসুক জনতার পাশাপাশি ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়।

মাছ ব্যবসায়ী রিপন জানায়, সকালে সে গোপালপুর ঘাট এলাকা থেকে মাছটি ক্রয় করেছে। মাছটি উনিশটি ভাগা করে প্রতি ভাগ মাছ ২ হাজার টাকা দরে বিক্রয় করেছে সে। এই মাছটি বিক্রয় করে তার এক হাজার পাঁচশত টাকা লাভ হয়েছে বলে জানায় রিপন।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ার সংবাদ পাওয়া যায়। এটা আমাদের জন্য একটি সুসংবাদ বটে। তাছাড়া সরাকারিভাবে প্রতি বছর বিভিন্ন সময়ে নদীতে অভিযান পরিচালিত হওয়ায় এ সকল মাছ বড় হওয়ার পাশাপাশি বংশ বিস্তারের সুযোগ পায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page