1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশের বিভিন্ন জেলায় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে আজ ৪ অক্টোবরে বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখার উদ্যোগে ফরিদপুরের বিভিন্ন কালি মন্দিরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও এই প্রত্যয় নিয়ে মুখে কালো কাপড় বেধে মৌন প্রতিবাদ করা হয়।

ফরিদপুর শহর এবং কানাইপুর ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন, ইশান গোপালপুর ইউনিয়ন, মাচ্চর ইউনিয়ন সহ অধিকাংশ ইউনিয়নের বিভিন্ন মন্দিরে সন্ধ্যা ৬ টা থেকে ৬ টা ১৫ পর্যন্ত এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। শহরের রথখোলা একতা সংঘ সার্বজনীন কালি মন্দিরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্তিতিতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অরুণ মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ননি রায়, সংস্কৃতি সম্পাদক গৌতম ভদ্র, কোষাধ্যক্ষ শিবু দাস, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সহ সভাপতি বাবুরাম কর্মকার, সহ সভাপতি নিখিল দে, সাধারণ সম্পাদক এডভোকেট চিরঞ্জীব রায়, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, সম্পাদক বিদ্যুৎ চৌধুরী, সুশান্ত সাহা, বাদল দত্ত,ননি গোপাল বিশ্বাস । ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ফরিদপুর জেলা ছাত্রলীগ সহ সভাপতি অমিয় সরকার, হিন্দু যুব মহাজোট সভাপতি বিপ্লব মন্ডল। কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে দেশব্যাপি একসাথে এই কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page