আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সালথা এর আয়োজনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এই দিবসের উদ্বোধন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সালথা এর সাব অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। এসময় আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সালথা এর লিডার আব্দুর রাজ্জাক, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক মজিবুর রাহমান প্রমূখ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তলন, আলোচনা সভা, যন্ত্রিক মহড়া, আগুন নির্বাপণ মহড়া, গ্যাস সিলিন্ডার থেকে আগুন নির্বাপণ পদ্ধতি সহ হাট-বাজারে দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply