দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত
এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে আজ। আজ বুধবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে সকাল ১০ টায় হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মোঃ ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্যরা। পরবর্তিতে ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালক মোঃ মাইন উদ্দিন রাসেল।
উল্লেখ্য যে, ৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে ১৫ আগস্টের পর আর একটি কলঙ্কময় দিন ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কিছুদিন পরই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মম ও নৃশংসভাবে হত্যা করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।
You cannot copy content of this page
Leave a Reply