1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত

  • বর্তমান সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে
দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত
দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত

দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে নারকেল গাছ প্রতীক নিয়ে প্রার্থী আব্দুস সাত্তার মিলন পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছে। আব্দুস সাত্তার মিলন মোট ৬ হাজার ৪২২ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন। গতকাল মঙ্গলবার ২ নভেম্বর ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম (প্রামাণিক)।

অন্য দিকে জগ মার্কা প্রতীকে আবুল কালাম (আজাদ) পেয়েছে ৩ হাজার ৭৭৪ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনূছ আলী (মন্ডল) পেয়েছে ৩ হাজার ৩৭৬ ভোট, মোবাইল ফোন মার্কায় আব্দুল মান্নান সরকার পেয়েছে ৮২৪ ভোট এবং রেল ইঞ্জিন প্রতীকে রিপন আহম্মেদ বাবু পেয়েছে ৯২ ভোট।

সাধারণ আসনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ডালিম প্রতীকে রাহাত আহম্মেদ, ২নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে আব্দুস সোবাহান, ৩নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকে রেজয়ান মিয়া, ৪নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আনোয়ার হোসেন (আতোয়ার), ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে শাহিদ পারভেজ, ৭নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে মেহেদুল হক, ৮নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে নজরুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আব্দুল কাদের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন।

এরমধ্যে পুরুষ ৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ১০ হাজার ১৯১ জন। ভোট প্রদান হয়েছে মোট ১৪ হাজার ৪৮৮ । ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page