1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বাগমারায় ধর্ষণ চেষ্টাকালে হাতে নাতে ধরা মুদি দোকানদার

  • বর্তমান সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে
বাগমারায় ধর্ষণ চেষ্টাকালে হাতে নাতে ধরা মুদি দোকানদার
বাগমারায় ধর্ষণ চেষ্টাকালে হাতে নাতে ধরা মুদি দোকানদার

বাগমারায় ধর্ষণ চেষ্টাকালে হাতে নাতে ধরা মুদি দোকানদার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছেন রাজ্জাক শিকদার(৪০) নামে এক মুদি দোকানী। জানা গেছে, বাগমাড়া গ্রামের রিমন মন্ডলের স্ত্রীকে ধর্ষন করার চেষ্টা কালে স্বামী রিমন মন্ডল হাতে নাতে ধরে ফেলে রাজ্জাক শিকদারকে । এর পরে স্থানীয় লোকজন রাজ্জাক শিকদারকে গণধোলাই দেয়। পরে রাজ্জাক শিকদারকে উদ্ধার করে তার ভাতিজা। এর পরে তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। পরে রাজ্জাক শিকদার, রিমন মন্ডল ও তার স্ত্রী সহ ৫জনকে থানায় নিয়ে আসে সদর থানা পুলিশ।

এবিষয়ে মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন শিকদার বাবলু বলেন, রাজ্জাক শিকদারের সাথে ঐ মেয়ের একটা সম্পর্ক চলে আসছে এটা তিনি শুনেছেন। মঙ্গলবার রাতে যে ঘটনা ঘটছে তা সত্যিই দুঃখজনক। তবে এই বিষয়টি যদি রিমন বা তার পরিবারের লোকজন আমাকে আগে জানাতো তাহলে আজকে এমন পরিস্থিতি তৈরি হতো না। এই ঘটনায় দুই পক্ষকে থানায় নিয়ে আসছে পুলিশ। যেহেতু আমরা একই পরিবারের মানুষ একই গ্রামে বসবাস করি তাই সামাজিক ভাবে সমাধান করবো। একারনে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান তিনি।

এবিষয়ে মিজানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ঘটনা শুনেছি। ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছে আমাকে। তবে ঘটনা সত্য। এর আগেও রাজ্জাক শিকদার নামের এই ছেলেটিকে নিয়ে আরেকটি মেয়েলি ঘটনা ঘটেছিল। আসলে আমাকে না ডাকলেতো আমি যেতে পারিনা। আর তাছাড়া সাবেক চেয়ারম্যানের বাড়ীর ব্যাপার এটা। রাজ্জাক শিকদারের ছেলে চঞ্চল শিকদার জানান, তার পিতা রাতে রিমন মন্ডলের বাড়ির পিছনে তাদের পুকুর দেখতে গিয়েছিলেন। পরে পূর্ব শত্রুতার জের ধরে পিতাকে মারধর করা হয়। এ ব্যাপারে সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, আমরা আসামি গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page