1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের কর্মসূচি অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের কর্মসূচি অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের কর্মসূচি অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ৩ রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে আজ বুধবার সকাল ৯ টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এক পুষ্প মাল্য প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক, যুগ্ম সাধারণ সম্পাদিকা জনাব ঝর্ণা হাসান,জেলা শ্রমিক লীগের সভাপতি জনাব আক্কাস হোসেন,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. অনিমেষ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার খুনের পেছনে যাদের ইন্ধন ছিল তাদের খুজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে বাদ জোহর সরকারি রাজেন্দ্র কলেজ মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বলে দলীয় সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page