1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় নির্বাচনী আচরণ বিধি নি‌য়ে ডি‌সি ও এস‌পির মতবিনিময়

  • বর্তমান সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
সালথায় নির্বাচনী আচরণ বিধি নি‌য়ে ডি‌সি ও এস‌পির মতবিনিময়
সালথায় নির্বাচনী আচরণ বিধি নি‌য়ে ডি‌সি ও এস‌পির মতবিনিময়

সালথায় নির্বাচনী আচরণ বিধি নি‌য়ে ডি‌সি ও এস‌পির মতবিনিময়

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচন উপলক্ষে উপ‌জেলার ৮‌টি ইউ‌নিয়‌নের নির্বাচনী প্রতিদন্দী সকল প্রার্থী‌দের সাথে ফ‌রিদপু‌রের ডি‌সি অতুল সরকার এবং পু‌লিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান এর নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় জেলা প‌রিষদ মাল্টিপারপাস হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, ফ‌রিদপু‌রের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সি‌নিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ সমিনুর রহমান। উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান, পু‌লিশ প‌রিদর্শক তদন্ত মহিদুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

মত‌বি‌নিময় সভায় আগত প্রতি‌দন্দী প্রার্থী‌দের পক্ষ থে‌কে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচ‌নের দা‌বি ক‌রা হয় পাশাপা‌শি প্রতিদন্দী প্রার্থীদের বি‌ভিন্ন সমস‌্যার কথা বলা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম (বার) ব‌লেন, আপনারা ও চান সুুষ্ঠ নির্বাচন আমরাও চাই সুষ্ঠ নির্বাচন। যে কোন প‌রি‌স্থি‌তি‌তে ‌নির্বাচন সুষ্ঠ হ‌বে। নির্বাচন সুষ্ঠ করার জন‌্য আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরা নিয়‌জিত থাক‌বে। কোন অ‌ভি‌যোগ থাক‌লে উপ‌জেলা প্রশাসন ও থানা পু‌লি‌শের সা‌থে যোগা‌যোগ কর‌বেন। আমরা চাই আগামী ১১ তা‌রি‌খের নির্বাচন হোক অবাধ, সুষ্ঠ, নি‌রপক্ষ ও উৎসবমুখর প‌রি‌বে‌শে।

এসময় বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এখানে মাঝে মাঝে প্রতিহিংসা পরায়ণ কর্মকান্ড ঘটে সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। সরকারের পদে সর্বোচ্চ যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচনে যদি কেউ পেশীশক্তি বা অসহনীয় চিন্তা করে থাকে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে নির্বাচনের আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে নির্বাচনী প্রচারণা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page