1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জয় লাভ করে ও গোল ব্যবধানে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা

  • বর্তমান সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জয় লাভ করে ও গোল ব্যবধানে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জয় লাভ করে ও গোল ব্যবধানে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জয় লাভ করে ও গোল ব্যবধানে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা

মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি : টুর্ণামেন্টে ভাল খেলেও এবং প্রতিযোগিতায় জয় লাভ করে ও গোল ব্যবধানের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা উপজেলা দল। অন্যদিকে ভাঙ্গা উপজেলার কাছে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ফরিদপুর সদর উপজেলা দল। রবিবার শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলা মোকাবেলা করে ফরিদপুর সদর উপজেলা ও ভাঙ্গা উপজেলা দল। এই খেলায় ভাঙ্গা উপজেলা দল ২-০ গোলে জয়লাভ করেন।

বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে মারুফ ও নাফিস । খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ার মারুফকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, এসময় উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের বর্ষিয়ান দর্শক রকিব মৃধা, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, ফরিদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, টুর্নামেন্ট কমিটির সদস্য অন্তিম কর্মকার, সজল হক প্রমূখ।

টুনামেন্ট এর প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম ফরিদপুর সদর উপজেলা। এবং বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মোকাবেলা করবে ফরিদপুর মুসলিম মিশন ও ফরিদপুর ফুটবল একাডেমি। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, সহকারি রেফারি প্রণব মুখার্জি, ও মিনার বিশ্বাস। চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page