1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের কর্মসূচি

  • বর্তমান সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের কর্মসূচি
জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের কর্মসূচি

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর যুবদলের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। আজ শনিবার বিকেল চারটায় জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদল মহানগর শাখার সভাপতি জনাব বেনজীর আহমেদ তাবরীজ এর সভাপতিত্বে ফরিদপুর আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে সাব রেজিস্টি অফিস পর্যন্ত একটি র‍্যালীর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাকির হোসেন,যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ,জেলা বিএনপি এর সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সহ-সভাপতি মোঃ আরমান হোসেন, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম তালুকদার,সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান সহ জেলা ও মহানগর যুবদলের অন্যান্য নেতাকর্মী।

র‍্যালীতে আগত নেতৃবৃন্দ আগামী দিনে যুবদলকে আরও সংগঠিত করে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম করার অঙ্গীকার ব্যাক্ত করেন।তারা আরও বলেন বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুবদল কঠোর আন্দোলন গড়ে তুলবে তার শুরু এই ফরিদপুর থেকেই হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page