1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

  • বর্তমান সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার
দিনাজপুর খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুর খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলার খলিফা পাড়া করলা ক্ষেত থেকে অলোকা রায়(৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা যায়, নিহত অলোকা রায়(৪৫) খানসামা উপজেলার ছাতিয়ানগড় প্রমথ বাবু পাড়া অনিল রায় (৫৫) এর স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে। খানসামা থানা অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন বলেন, করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এবিষয়ে এজাহার এবং তদন্ত করে সম্পৃক্ততা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page