1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত

  • বর্তমান সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত
দিনাজপুরে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত

দিনাজপুরে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশমাইল হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত।

আজ শনিবার(৩০ অক্টোবর) সকালে দিনাজপুর-রংপুর মহাসড়ক সকলগ্ন দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ও হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর দিক নির্দেশনা দশমাইল হাইওয়ে থানা হলরুমে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।

তিনি আরো বলেন,সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই কমিউনিটি পুলিশং ডে এর আয়োজন করা হয়। রাস্তায় মদ, গাঁজা, অটো, সিএনজি,থ্রি হুইলার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, অ্যাড: মোঃ ওয়াজেদ সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ আলী শাহ্, দশমাইল হাইওয়ে থানার এসআই ননী গোপালসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসআই মোঃ সফিউল ইসলাম,এএসআই ভবানী কান্ত রায়,এএসআই বুলবুল ইসলাম, এটিএএসআই মোঃসেলিম,এটিএএসআই মইনুল সাংবাদিক এনামুল মবিন(সবুজ) সাংবাদিক জয় চৌধুরীসহ দশ মাইল হাইওয়ে থানার সকল ফোর্স।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দশমাইল হাইওয়ে থানার এএসআই মিঠুন চন্দ্র সেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page