1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন ঃ আসামীরা গ্রেফতার

  • বর্তমান সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন ঃ আসামীরা গ্রেফতার
ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন ঃ আসামীরা গ্রেফতার

ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন ঃ আসামীরা গ্রেফতার

মাহমুদুর রহমান(তুরান). ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আড়িয়াল খা নদী সংলগ্ন একটি ধানক্ষেতে হত্যার পর লাশ ফেলে যাওয়া ভ্যানচালক পারভেজ ফকিরের হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত পারভেজ ফকিরের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বনাই মুন্সিকান্দি গ্রাম্।ে গত ১৫ অক্টোবর ওই স্থান থেকে এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে অজ্ঞাত হিসেবে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্বার করে নিয়ে আসে। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রথমে লাশটির পরিচয় সনাক্ত করা হয়।

এ ঘটসায় ভ্যান গাড়িটির বিক্রয়ের সূত্র ধরে বেরিয়ে আসে হত্যাকারীদের আসল পরিচয়। গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল আসামী মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আজিজুল মুন্সী,একই এলাকার শরীফ কান্দি গ্রামের হৃদয় মাতুব্ব্র ,ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের আব্দুল শেখ এবং একই এলাকার ফজলুল হককে পুলিশ গ্রেফতার করে। এতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স¦ীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ভ্যান ও অন্যান্য সামগ্রী উদ্বার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত ১৫ অক্টোবর ২০২১ ইং তারিখে উক্ত স্থান থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্বারের পর আধুনিক প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় ও হত্যাকারীদের সনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় এস.আই জুয়েল,এস.আই জয়ন্ত চৌধুরী সঙ্গীয় পুলিশ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ভ্যান ও মালামাল উদ্বার করা হয়। এ ঘটনায় জড়িত সব আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page