1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে
নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 
নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 

নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ৮ টিমের ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের সেমি-ফাইনাল ম্যাচ এ রানীরবন্দর শান্তি সংঘ বনাম ইছামতী জনতা পাঠাগার ক্লাব খেলা হয় । উক্ত খেলায় রানীরবন্দর শান্তি সংঘ দল বিজয়ী হন।

আজকের ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোছাঃ লায়লা বানু।

এ সময় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোছাঃ লায়লা বানু তার বক্তব্যে বলেন, খেলার মান সমুন্নত রাখতে তারুণ্য ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সুন্দর জাতি বিনির্মাণে অবদান রাখার জন্য সকলকে আহ্বান করছি। তিনি আরো বলেন, এসো যুবক খেলা করি মাদক মুক্ত দেশ গড়ি। ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহেদুল ইসলাম(সাবেক ইউপি মেম্বার)।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন মছিরত আলী( প্রধান শিক্ষক রানীরবন্দর নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ নূর আলম, সাংবাদিক মোঃ ফজলুল হক, সাংবাদিক এনামুল মবিন(সবুজ) সহ নশরতপুর আদর্শ পাঠাগার ও ক্লাব এর কমিটিরবৃন্দ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page