1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের অ‌লি‌ম্পিয়াড ও কুইজ অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরে সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের অ‌লি‌ম্পিয়াড ও কুইজ অনু‌ষ্ঠিত
দিনাজপুরে সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের অ‌লি‌ম্পিয়াড ও কুইজ অনু‌ষ্ঠিত

দিনাজপুরে সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের অ‌লি‌ম্পিয়াড ও কুইজ অনু‌ষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর সদর উপ‌জেলা মিলনায়তনে অনু‌ষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযো‌গিতা ২০২১। দিনাজপুর সদরের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতা‌ধিক শিক্ষার্থী প্রতিযো‌গিতায় অংশগ্রহণ ক‌রেন। জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি জাদুঘরের পৃষ্ট‌পোষকতায় সদ‌র উপজেলা বিজ্ঞান ও প্রযু‌ক্তি ক্লাবের সহযো‌গিতায় আয়ো‌জিত প্রতিযো‌গিতায় বিজ্ঞান বিষয়ক দলগত কুইজ প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ২য় স্থান অর্জন করে দিনাজপুর জিলা স্কুল এবং ৩য় স্থান অর্জন ক‌রে দিনাজপুর সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়।

মাধ‌্যমিক পর্যায়ে অ‌লি‌ম্পিয়া‌ডে ১ম স্থান অর্জন করে মোঃ মুহতাদি জুনায়েদ, ২য় স্থান অর্জন করে মোঃ তৌ‌কির রাহাত নূর, ৩য় স্থান অর্জন করে আ‌মির আবরার সৃজন। তিন জনই দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। উচ্চ মাধ‌্যমিক পর্যায়ের অ‌লি‌ম্পিয়াডে ১ম স্থান অর্জন করে হ‌লি ল‌্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সোহান আলী, ২য় ও ৩য় স্থান অর্জন করে দিনাজপুর সরকা‌রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পরাগ কুমার ক‌বিরাজ ও মোঃ আব্দুল্লাহ আল নোমান।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার মর্তুজা আল-মুঈদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় দিনাজপুর সরকা‌রি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ‌্যাপক বিশ্ব‌জিৎ দাস, উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধরণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার ‌মিরাজুল ইসলাম, যুব কর্মকর্তা মামুন চৌধুরী সহ বিজ্ঞান ক্লাবের সদস‌্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page