রাজবাড়ী জেলার সদর উপজেলার আহলাদীপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক হতে ৬৩৪৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৫,০০০/- টাকা জরিমানা
ফরিদপুর সমাচার : আজ ২৮ অক্টোবর, ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাজবাড়ী জেলার সদর উপজেলার আহলাদীপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক হতে ৬৩৪৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রতি কেজি ২০০/- টাকা হারে ১২,৬৮,৮০০/- (বার লক্ষ আটষট্টি হাজার আটশত) টাকা এসময় রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আকাশ কুমার কুন্ডু এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে ট্রাক চালক জনাব বিপুল চন্দ্র বর্মনকে ৫,০০০/- টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ জনাব মোঃ দেলোয়ার হোসেন ও হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply