1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭তম সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭তম সভা অনুষ্ঠিত

এনামুল মবিন (সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৭তম সভা গতকাল বুধবার২৭ অক্টোবর ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। সভায় কয়েকটি বিনিয়োগের প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন), জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র‍্যাব, আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড.শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১), মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি(ওয়েলফেয়ার ট্রাস্ট), স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page