1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশের বিভীন্ন জেলায় সংখ্যা লঘুদের বাড়িঘরে ভাংচুর ও মন্দিরে হামলা কারীদের বিচার দাবি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব এ্যাড. শিপ্রা গোস্বামী এর সভাপতিত্বে দেশের বিভীন্ন জেলায় শারদীয় দুর্গোৎসব এ সংখ্যা লঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাংচুর কারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি জনাব অধ্যাপিকা শিপ্রা রায়, সাংবাদিক হাসানুজ্জামান,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার এরিয়া কো-অরডিনেটর জনাব প্রকাশ কুমার বিশ্বাস,শিক্ষাবিদ জনাব আলতাফ হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন বাংলাদেশে বার বার সংখ্যা লঘু সম্প্রাদায় আক্রান্ত হওয়ার পরও প্রশাসন নির্বিকার ভুমিকা পালন করে।তারা যদি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করত তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page