1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্র্ধষ চুরি

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্র্ধষ চুরি
ফরিদপুরে বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্র্ধষ চুরি

ফরিদপুরে বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্র্ধষ চুরি

মানিক দাস,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর থেকে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলায় প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা অফিসে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর মুজিব সড়কের পৌরসভা ভবন সংলগ্ন প্রধান কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি কম্পিউটার, মনিটর, ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে বলে পত্রিকাটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দৈনিক বাঙ্গালী সময়ের বিজ্ঞাপণ ম্যানেজার লাবলু মিয়া জানান, আমি রাত ১০ টার দিকে অফিস বন্ধ করে বাসায় চলে যাই। সকাল সাড়ে ৯ টার দিকে এসে দেখি অফিসের দড়জার পাশে থাকা জানালাটি ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো, প্রতিটি টেবিলের ড্রয়ার ভেঙ্গে রাখা এবং দুটি কম্পিউটার, দুটি মনিটর ও কম্পিউটারের সাথে থাকা মডেম নেই। এছাড়াও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নেই দেখতে পাই।

বার্তা সম্পাদক শ্রাবণ হাসান জানান, আমি সকালে খবর পেয়ে অফিসে গিয়ে দেখি সবকিছু এলোমেলো, কম্পিউটারগুলো নেই। তাৎক্ষণিক আমি ফরিদপুর কোতয়ালী থানায় ফোন দিয়ে জানাই। পরে কোতয়ালী থানার এসআই পিযূষ সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার পরিদর্শন করেছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ সেলিম মোল্যা বলেন, পত্রিকা অফিসে চুরি হওয়া দুঃখজনক ঘটনা, ঘটনাটি আমাকে অবাক করেছে।

আমাদের কম্পিউটার, ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে। আমি আজ বিকালের মধ্যেই আইনের আশ্রয় নেবো, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি প্রশাসনকে বলবো, বিষয়টি যেন গুরুত্বের সাথে খতিয়ে দেখা হয়। এছাড়া প্রশাসনের সহযোগিতায় যেনো আমার মালমালগুলো ফেরত পাই। এ ঘটনায় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page