1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ”গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর সার্কেল বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে, (২২ অক্টোবর) শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোড সাইন চিহ্নিতগুলো সঠিক ভাবে চিনতে হবে, যেমন বিভিন্ন ধরনের ট্রাফিক সাইন, সতর্কতামূলক চিহ্ন, তথ্যমূলক চিহ্ন ও পথনির্দেশক চিহ্ন। এইসব চিহ্নিত না চিনলে আমরা দূর্ঘটনায় পরতে পারি। চলন্ত গাড়িতে চালক হেডফোন বা মোবাইল ফোন ব্যাবহার থেকে বিরতি থাকতে হবে। বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারনে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। ওভার স্পিড, ওভার টেকিং, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এতে আমাদের আপনজনকে হারাতে হচ্ছে। এই বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

তাই সড়ক দুর্ঘটনার রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে। সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এ সকল বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালালে সড়ক দূর্ঘটনাটা কমে আনা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেল্লালউদ্দিন ভূইয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, জেলা ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ শাহিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ এমরান খান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আলম ভূইয়া, জেলা মিনিবাস মালিক গ্রুপের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোবহান মুন্সি, মটরযান পরিদর্শক হাবিবুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে এসময় চালকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিওয়া হয়।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস গ্রুপের নের্তবৃন্দ ও চালকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page