1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে ০৯ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪,০০০/- টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে
ফরিদপুরে ০৯ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪,০০০/- টাকা জরিমানা আদায়
ফরিদপুরে ০৯ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪,০০০/- টাকা জরিমানা আদায়

ফরিদপুরে ০৯ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪,০০০/- টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : আজ ২১ অক্টোবর, ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ফরিদপুরে ০৯ (নয়) টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাহিরদিয়া বাজার নামক স্থানে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নি¤œলিখিত যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়

সাকুরা পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৫-২৪০৪), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। জে আর, আর এম-২ পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-গ, ১৫-২৩৯৪), জরিমানার পরিমান ২,০০০/- (দুই হাজার) টাকা। দিগন্ত পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৫-৫২৭৬), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। রয়েল এক্সপ্রেস পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৫-৫৩৬৯), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। পূর্বাশা পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৫-৬০৭৯), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। হানিফ পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব, ১৪-৭২৯৬), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। হানিফ পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব ১৪-৬৯২১), জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা। মেসার্স মা বাবার দোয়া পরিবহন (ট্রাক নং: যশোর-ট, ১৯-২৯৫৯), জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা। রাজ এন্টারপ্রাইজ (ট্রাক নং: ঢাকা মেট্রো-ট, ১৬-৩৮৯৩), জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা।

উল্লিখিত মোবাইল কোর্টে মোট ০৯ (নয়) টি যানবাহন (বাস ও ট্রাক) হতে সর্বমোট ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ০৫ (পাঁচ) টি যানবাহন এর শব্দের মানমাত্রা গ্রহণযোগ্য থাকায় জরিমানা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনাকালে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page