1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় পু‌লি‌শের সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
সালথায় পু‌লি‌শের সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত
সালথায় পু‌লি‌শের সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত

সালথায় পু‌লি‌শের সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় দে‌শের চলমান প‌রি‌স্থি‌তি ও আসন্ন ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন এবং স্থানীয়ভা‌বে সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে মস‌জি‌দের ইমাম ও খ‌তিব, আ‌লেম ওলামা, স্থানীয় গণ‌্য মান‌্য ব‌্যা‌ক্তি বর্গ এবং সনাতন ধর্মাবলম্বী‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার (২১ অ‌ক্টোবর) বেলা ১১টায় উপ‌জেলা মা‌ল্টি পারপাস হল রুম কাম অ‌ডিটোরিয়াম সেন্টা‌রে এই সাম্প্রদা‌য়িকতা বি‌রোধী সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর সভাপ‌তি‌ত্বে সম্প্রী‌তি সমা‌বেশে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে আ‌লোচনা ক‌রেন, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান (পিপিএম) (বি‌পিএম বার-‌সেবা)। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা-সা‌র্কেল) মোঃ সু‌মিনুর রহমান, সালথা উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়া, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ‌ কৃষ্ণচন্দ্র বর্মণ, পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোঃ ম‌হিদুল ইসলাম, সালথা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ সে‌লিম মোল‌্যা, উপ‌জেলা ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের ফিল্ড সুপার ভাইজার আবু আলী, উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অননস প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন সালথা থানা পু‌লি‌শের অপা‌রেশন অ‌ফিসার গোলাম মোন্তা‌ছির মারুফ।

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পুলিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান বলেন, আপনারা সকলেই সম্প্রীতি বজায় রাখবেন। এদেশে হিন্দু মুসলমান বোদ্ধ খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের মনে রাখতে হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নয়। কখনো কোন গুজবে কান দেওয়া যাবে না। আগে সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলেই আমরা সবাই এদেশে শান্তিতে বসবাস করতে পারবো।

তি‌নি আরও ব‌লেন, বর্তমান পু‌লিশ মান‌বিক পু‌লিশ হি‌সে‌বে তা‌দের সেবা দি‌য়ে যা‌চ্ছে, পু‌লি‌শি সেবা পে‌তে কোন টাকা লা‌গে না। পু‌লি‌শের চাক‌রি‌তে ঢুক‌তে কোন টাকা লাগ‌বে না, যোগ‌্যতা থাক‌লে তার চাক‌রি হ‌বে। সমা‌জের সব শ্রেণী পেশার মানুষের ন‌্যায় বিচার পা‌বেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page