1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর  প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক শক্তির নারকীয় তান্ডবের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাব ও নাগরিক মঞ্চ যৌথ উদ্যোগে এক মানববন্ধন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মানববন্ধন
ফরিদপুর জেলা প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা প্রেসক্লাব এবং ফরিদপুর নাগরিক মঞ্চ এর যৌথ উদ্যোগে ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী  এর নেতৃত্বে  দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক শক্তির হত্যা, নির্যাতন, মন্দির, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ এর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাব ও  নাগরিক মঞ্চের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, এর সঞ্চালনায় বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, নাগরিক মঞ্চের সভাপতি   আওলাদ হোসেন বাবর, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাফি, সাংবাদিক পান্না বালা, সাংবাদিক জুবায়ের জাকির   নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সিপিবির সভাপতি রফিকুল ইসলাম লায়েক আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন জাসদের সভাপতি শওকত হোসেন খেলা ঘরের আলতাফ হোসেন আবু সুফিয়ান চৌধুরী কুশল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মীজানুর রহমান মানিক, অধ্যাপক আলতাফ হোসেন অধ্যাপিকা শিপ্রা রায় এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন দেশব্যাপী সাম্প্রদায়ীক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অত্যাচার নির্যাতন লুটপাট অগ্নিসংযোগ বন্ধ না করতে পারলে এ দেশ একদিন তালেবানি রাষ্ট্রে পরিণত হবে।আমাদেরকে বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।অতীতের ঘটনা গুলোর বিচার হলে আজ আমাদের এ দিন দেখতে হতো না। তাই তারা  সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত দোষীদের খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য। এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page