1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুরে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশের সাম্প্রদায়িক হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, ঘর বাড়ি ভাঙচুর ও প্রতিমা ভাঙচুর সহ সকল নাশকতার প্রতিবাদে, বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদ, ফরিদপুর জেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর মিছিল সহকারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) এর সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা তুলে ধরেন এবং দেশের মৌলবাদী, উগ্রবাদের বিরুদ্ধে রূখে দাড়ানোর সংকল্প বদ্ধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর শহর হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আদিত্য সেন গুপ্ত, সালথা উপজেলা হিন্দু যুব পরিষদের সভাপতি শিপস দাস, জেলা হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তী ও নির্বাহী সভাপতি শ্রী বন্ধু কিশোর ব্রক্ষ্মচারী সহ আর-ও অনেকে উপস্থিত ছিলেন
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page