1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে
সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত
সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

সালথায় মেজর (অবঃ) আতমা হালিমের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতিনি‌ধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও রা‌সেল দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্য‌নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালথা উপ‌জেলার কৃ‌তি সন্তান মেজর (অবঃ) আতমা হালিম এর উ‌দ্দোগে বৃহস্পতিবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতু‌ন্দি গ্রা‌মে মেজর (অবঃ) আতমা হা‌লি‌মের নিজ বাড়িতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক মেজর (অবঃ) আতমা হালিম আলোচনা সভায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল শহীদ হওয়ায় দেশের যে ক্ষতি হয়েছে, তা পুরন হওয়া সম্ভব নয়। শেখ রাসেল বেঁচে থাকলে, বাংলাদেশ আজ একজন বিশ্ব নেতা পেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনসেবায় তাকে পাশে পেতেন।

তি‌নি আরও ব‌লেন, শেখ রাসেল আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। এছাড়াও তিনি আরো বলেন, এদেশ সম্প্রীতির দেশ, ধর্ম নিরপেক্ষের দেশ, এদেশে সকল ধর্মের লোক মিলে মিশে দেশের উন্নয়নে কাজ করে যাবো। কোন প্রকার ধর্ম নিয়ে সহিংসতা করা চলবে না। আর যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে বরদাস্ত করা হবেনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মোঃ শফিকুর রহমান মিলন, ঢাকা উত্তর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকু কাজী, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মাতুব্বর, যুবলীগ নেতা রাসেল খাঁন, বল্লভদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

আ‌লোচনা সভা শে‌ষে দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে এবং ১৯৭৫ সা‌লের ১৫ আগষ্টে নিহত জা‌তির জনক সহ সক‌ল শহী‌দের মাগ‌ফেরা‌তের জন‌্য দোয়া মাহ‌ফিল অনুু‌ষ্ঠিত হয়। দোয়া মাহ‌ফিল শে‌ষে উপ‌স্থিত সক‌লের মা‌ঝে তবারক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page